1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কেন হামের টিকা আমদানি হয়নি, জানা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুধু খেলা নয়, শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: শিশু-কিশোরদের প্রধানমন্ত্রী গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্র ও ইইউতে রপ্তানি পোশাকের দাম কমেছে দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চেয়ারম্যান নিয়োগ, হাইকোর্টের রুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি পেলেন ১২ শিক্ষার্থী ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন, ১৯ নভেম্বর চালু

‘বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ Time View

বাংলাদেশিদের অহংকার আর গৌরবের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও মেতেছেন বিজয়ের উল্লাসে। তবে এই বিজয়কে কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর গভীর তাৎপর্য ভক্তদের সামনে তুলে ধরেছেন সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল-সবুজ পোশাকে নিজের একটি ছবি শেয়ার করে পিয়া লিখেছেন এক আবেগঘন বার্তা। তার কাছে এই বিজয় দিবসের মাহাত্ম্য যেমন ত্যাগের, তেমনি তা কৃতজ্ঞতা প্রকাশেরও।

পিয়া তার পোস্টে লিখেছেন, ‘এই লাল সবুজ শুধু রঙ নয়, এটা রক্ত আর স্বপ্নের ইতিহাস। যাদের ত্যাগে আজ আমরা স্বাধীন, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না।’

তবে বিজয়ের সংজ্ঞা দিতে গিয়ে এক অনন্য দর্শনের কথা বলেছেন এই তারকা। তিনি মনে করেন, বিজয় মানেই আস্ফালন নয়। তার কথায়, ‘বিজয় মানে অহংকার নয়, বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া।’

দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘শ্রদ্ধায় শহীদদের, ভালোবাসায় বাংলাদেশ। শুভ বিজয় দিবস।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ