1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন কাজী জাফর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ১১১ Time View

zafor55জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদকে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া নেয়া হবে। আজ শুক্রবার রাত সাড়ে ১১টায় তিনি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে অষ্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

শুক্রবার দুপুরে পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত নয়টায় কাজী জাফরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হবে। এসময় হাসপাতাল গেটে তিনি দলের নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, কাজী জাফর অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৬ মে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কেবিন থেকে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এর আগেও গত ১৫ মে তাকে আইসিইউতে রাখা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ