1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ছয়জনের লাশ দেশে আসছে শুক্রবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০১৪
  • ১০৮ Time View

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির মধ্যে ছয়জনের লাশ দেশে আসছে আগামী শুক্রবার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত ১২ মে রাতে রিয়াদের শিফা সানাইয়াতে তিতাস ফার্নিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই নয় বাংলাদেশি নিহত হন। এ অগ্নিকাণ্ডে নিহত হন দুই ভারতীয় নাগরিকও।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার বিকেল ৩টায় বাংলাদেশ বিমানের বিজি-০৪০ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় বাংলাদেশির লাশ এসে পৌঁছবে। ওয়েজ আর্নার্স বোর্ডের ব্যয়ে লাশগুলো দেশে আনা হচ্ছে। অন্যদিকে লাশ দাফন বাবদ স্বজনদের হাতে নগদ ৩০ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও করবে সরকার।image_83712_0

গত ১২ মে স্থানীয় সময় রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা শেষে উদ্ধারকর্মীরা মোট ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিহত নয় বাংলাদেশি হলেন মো. জালাল (৩৫), আ. গাফফার (৩২), মো. সেলিম (৩৫), বাহাউদ্দিন (৩১), নাজির হোসেন (৩৫), মতিউর রহমান (৩২) ও শাহ আলম (৩৫)। এদের সবার বাড়ি কুমিল্লায়। অন্য দুইজনের একজন হলেন জাকির হোসেন (৫৫)। তিনি নোয়াখালীর সেনবাগ থানার সেবারহাট ইউনিয়নের রাজারামপুর গ্রামের সাহাবুল্লাহর ছেলে। অন্যজন হলেন আক্কাস (৩৫)। তার বাড়ি মাদারীপুরের শিবচর থানার সেনারবাগ গ্রামে। অগ্নিকাণ্ডে নিহত দুই ভারতীয় হলেন ইসরার (২৫) ও ওয়াসিম (৩৫)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ