1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নাটোরে সিগন্যাল ফেল করে কৃষিজমিতে হেলিকপ্টার অবতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০১৪
  • ১১১ Time View

helicopter_natorনাটোরে সিগন্যাল ফেল করে একটি হেলিকপ্টার কৃষিজমিতে অবতরণ করেছে। আজ মঙ্গলবার সকালে শহরের উত্তর পটুয়াপাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে ইউসিসির কৃষিজমিতে অবতরণের এ ঘটনা ঘটে। পরে হেলিকপ্টারটি পুনরায় গন্তব্যে যাত্রা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শহরের উত্তর পটুয়াপাড়ায় একটি হেলিকপ্টার ঘোরাফেরা করতে থাকে। পরে ‘ইজিই’লেখা ওই হেলিকপ্টারটি জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে ইউসিসির কৃষিজমিতে অবতরণ করে।
 
হেলিকপ্টারের পাইলট জানান, ব্যক্তিগত কাজে তারা নাটোরে যাচ্ছেন। তাদের হেলিপ্যাডে নামার কথা থাকলেও সিগন্যাল ফেল করায় তারা ওই কৃষিজমিতে অবতরণ করতে বাধ্য হয়েছেন। এ সময় হেলিকপ্টারটি দেখতে ঔৎসুক জনতা ভিড় জমান।
 
এ বিষয়ে জেলা প্রশাসক জাফর উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করতে না পারলেও তিনি বলেন, রাজলংকা পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ জেলা প্রশাসনের কাছে একটি হেলিকপ্টার অবতরণের অনুমতি চেয়েছিল। তাদের উপজেলা পরিষদ চত্বরের পাশে হেলিপ্যাডে নামার অনুমতি দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার কারা এবং কেন ওই হেলিকপ্টারটি কৃষিজমিতে অবতরণ করিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ