1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

নূর হোসেনের বাড়ি থেকে রিভলবার উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ৬৭ Time View
nur_hoসাত খুনের প্রধান আসামি পলাতক নূরের বাড়ি থেকে গুলিসহ রিভলবার উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত অপহরণ ও খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন।

নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে অভিযান চলছে। বিকেল পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ায় নূর হোসেনের মালিকানাধীন ভবনের নিচ তলার কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ।

এসময় বাড়ি থেকে আট রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার করে পুলিশ। এরই মধ্যে ওই ভবন থেকে মালামাল ক্রোক করে গেটের বাইরে আনা হয়েছে। স্থানীয় ৫ সাক্ষীর উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিনের নেতৃত্বে ৫০ সদস্যের পুলিশ টিম এ ক্রোক অভিযান করছে।

পুরো ক্রোক অভিযানের তদারকি করছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এনডিসি আবুল কাশেম শাহীন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ ম-লের এক আবেদনের প্রেক্ষিত্রে বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন এক আদেশে নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন।

গত ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়। নিহত সবারই হাত-পা বাঁধা ছিল। পেটে আঘাতের চিহ্ন ছিল। প্রতিটি লাশ ইটভর্তি দুটি করে বস্তা বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ