1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ধলেশ্বরী নদীতে নূর হোসেনের লাশ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ১৫৩ Time View

nur_hoধলেশ্বরী নদীতে নূর হোসেনের লাশ পাওয়া গেছে এমন খবরে সোমবার সন্ধ্যায় তৎপর হয়ে ওঠে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ থানা পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একাধিক টিম ৩টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নারায়ণগঞ্জ বন্দর ও মুন্সীগঞ্জের সীমান্ত এলাকায় শীতলক্ষ্যা ও পুরো ধলেশ্বরী নদীতে তল্লাশি শুরু করে।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও সংবাদ সংগ্রহে ধলেশ্বরী নদী ও তার আশপাশের এলাকায় ভিড় জমান।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, লোকমুখে ধলেশ্বরী নদীতে নূর হোসেনের লাশ উদ্ধারের খবর শুনে পুলিশ তল্লাশি শুরু করে। কিন্তু সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনা পর্যন্ত ৩টি ইঞ্জিনচালিত ট্র্রলার নিয়ে পুলিশের একাধিক টিম তল্লাশি চালালেও নূর হোসেন বা অন্য কারো লাশের হদিস পায়নি। লাশ উদ্ধারের খবর একেবারেই গুজব।

পুলিশের অপর একটি সূত্র জানায়, হত্যা মামলার তদন্ত কাজ ব্যাহত করতে একটি চক্র লাশ উদ্ধারের গুজব ছড়াতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ