1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ৩ অক্টোবর শুরু জাতীয় ক্রিকেট লিগ, সূচি প্রকাশ ভেজা মাঠে পরিত্যক্ত চীনের বিপক্ষে ম্যাচ, সেমিতে বাংলাদেশের মেয়েরা বোরো মৌসুমের আগেই বিদ্যুৎ বিলের বকেয়া মেটাতে ৯,৭৫০ কোটি টাকা চায় পিডিবি ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা রংপুর সিআইডি অফিসে অনিয়ম-দুর্নীতির পাহাড়

বাংলাদেশ সফরে ভারতের অধিনায়ক রোহিত বা অশ্বিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ১৫৮ Time View

asshin_rohitইংল্যান্ড সফরে তরতাজা মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলিকে পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ সে কারণেই দীর্ঘ ইংল্যান্ড সফরের ঠিক আগে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেয়া হচ্ছে তাদের৷ পারিবারিক কারণে বোর্ডের কাছ থেকে আগাম ছুটি চেয়ে নিয়েছেন ধোনি৷

বাংলাদেশে গিয়ে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত৷ ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জুন৷ ২২ জুন ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় টিম৷ আইপিএল ফাইনাল ১ জুন৷

প্রশ্ন দেখা দিয়েছে, ধোনি আর বিরাট না খেললে ভারতকে নেতৃত্ব দেবেন কে? ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে বিরাটের৷ সাম্প্রতিক অতীতে ভারতের অধিনায়কত্ব করেছেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেবাগ, সুরেশ রায়না৷ বীরু-গোতি এখন জাতীয় টিম থেকে অনেক দূরে৷ যা শোনা যাচ্ছে তাতে রায়নাকেও দায়িত্ব দিতে চান না নির্বাচকরা৷

বোর্ড সূত্রের খবর, ধোনি, বিরাটদের অনুপস্থিতিতে নেতৃত্বে নতুন কোনো মুখ চাইছেন নির্বাচকরা৷ এমনও শোনা যাচ্ছে, নির্বাচকরা রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে কোনো একজনকে বাংলাদেশে ওয়ান ডে সিরিজে অধিনায়ক হিসেবে দেখে নিতে চান৷

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দল নির্বাচনে ক্রিকেটারদের আইপিএল সেভেনের পারফরম্যান্সকেই অগ্রাধিকার দেয়া হবে৷ অনেকেই মনে করছেন, এখানে দেখা যেতে পারে বেশ কিছু নতুন মুখ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ