1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মা দিবসের নাটক ‘নূপুর’

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০১৪
  • ১৭০ Time View

image_81125_0বিশ্ব মা দিবস উপলক্ষে এনটিভিতে রোববার রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘নূপুর’। নাজনীন হাসান চুমকীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটিতে অভিনয় করেছেন তারিন, অপূর্ব, দিতি, জামাল উদ্দিন হোসেন প্রমুখ।

নাটকের গল্পে আমিনুর রশীদের একমাত্র সন্তান নূপুর। তার স্বপ্ন পড়াশোনা শেষে ভালো ছেলের কাছে মেয়েকে বিয়ে দেবেন। কিন্তু তার স্ত্রীর স্বপ্ন মেয়েকে পড়াশোনার পাশাপাশি নাচ শিখিয়ে দেশের একজন নামকরা নৃত্যশিল্পী করবেন।

স্বামী-স্ত্রীর ভিন্ন স্বপ্ন পারিবারিক কলহের সৃষ্টি করে। ঐদিকে নাচের প্র্যাকটিস বাদ দিয়ে নূপুর প্রায়ই দেখা করে প্রেমিক আবিরের সঙ্গে। বেশিদিন মায়ের চোখ ফাঁকি দিতে পারে না নূপুর, ধরা পড়ে যায়।

সিদ্ধান্তহীনতার দোলাচলে হুট করেই বিয়ে করে বসে আবির-নূপুর। ঘর ছাড়তে হয় নূপুরকে। বিয়ের প্রথম দিনই নূপুর বুঝতে পারে একটা ভুল করে ফেলেছে সে। কিন্তু ফিরে যাবার কোনো পথও খোলা নেই তার।

অবশেষে জীবন ধারণের তাগিদে নাচকেই পেশা হিসেবে বেছে নিতে হয় নূপুরের। প্রতি পদে মায়ের অভাববোধ করতে থাকে সে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ