1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বিএনপির হুমকির সঙ্গে গুম-খুনের যোগসূত্রতা আছে: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ১১০ Time View

Obaidul-kaderদেশকে অশান্ত ও অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে খুন ও গুমের ঘটনা ঘটিয়ে একটি মহল ঘোলাপানিতে মাছ শিকার করছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।

তিনি বলেন, “দেশকে স্থিতিহীন করতে বিএনপি চোরাগোপ্তা হামলার হুমকি দিচ্ছে। অস্ত্রের ভাষায় কথা বলছে। দেশে যেভাবে গুম-খুন হচ্ছে এর সঙ্গে বিএনপির হুমকির যোগসূত্রতা আছে, এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই।”

মঙ্গলবার দুপুরে সাভারে বিআরটিএর কার্যালয়ে ঝটিকা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন চোরাগোপ্তা হামলা চালানোর কথা বলছে। তারা রাজনীতি পরিহার করে কথা বলছে অস্ত্রের ভাষায়। তবে তাদের অস্ত্রের ভাষার হুমকি অস্ত্রে নয় আইনগতভাবেই মোকাবেলা করা হবে। সরকার ঠাণ্ডা মাথায় কঠোরহাতে এসব দমন করবে।”

স্থানীয় বিআরটিএ কার্যালয়ে মন্ত্রীর আগমনে তার সামনেই দালালরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় মন্ত্রী হাতেনাতে একজনকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

মন্ত্রী অভিযোগ করে বলেন, “প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী নয় বরং দালালরাই স্থানীয় বিআরটিএর গোটা ব্যবস্থাপনা এমনকি কম্পিউটার সার্ভার নিয়ন্ত্রণ করছে। ইচ্ছে মতো সেখানকার তথ্যও মুছে দিচ্ছে তারা।”

পরে সেখানে অভিযান চালিয়ে মন্ত্রী এক পরিদর্শকে কারণ দর্শানো নোটিশ ও একজন অফিস সহকারীকে শাস্তিমূলক বদলির আদেশ দেন।

এর আগে মন্ত্রী ঢাকা আরিচা মহাসড়কের পাশে থাকা হাটবাজার পরিদর্শন করেন এবং দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেবার নির্দেশ দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ