1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গম্ভীর কেন এখনো এগারোয় আছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ১২৩ Time View

image_78908_0ম্যাচ দেখতে দেখতে কতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরছিল৷ সেই প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করলাম৷

১. হারের জন্য কতটা দায়ী গম্ভীর?
উত্তর: পুরোটাই গম্ভীর দায়ী৷ ব্যাটিং তো করতে পারছেই না৷ এ দিন ওর অবদান ডাক-এর থেকে বেশি ১ রান৷ আসলে গম্ভীরের কাছে এখন ১ রানটাও বেশি মনে হচ্ছে৷ এ দিনের ব্যাটিং দেখেই বুঝতে পারছিলাম কী মারাত্মক চাপে রয়েছে৷ বালাজি ক্যাচটা ধরে নিলে তো আগেই আউট হয়ে যায় গম্ভীর৷ যেনতেন প্রকারণে রান চাইছে ও৷ রান তো পেলই না, বলতে বাধ্য হচ্ছি ব্যাটিং অর্ডার বদল করেই গম্ভীর ডোবাল টিমকে৷ ও যেন একটু ভয়ও পাচ্ছে৷ না হলে নিজে না এসে মনীশ পান্ডেকে ওপেন করতে পাঠাল কেন? অল্প টার্গেটের সামনে নিজের হারানো ফর্ম ফিরে পাওয়ার জন্য এ দিন ওপেন করতে আসা উচিত ছিল গম্ভীরেরই৷ কিন্ত্ত ও পালাল৷ তিনে এসে কোনো লাভ হয়নি৷ উল্টে ফর্মে থাকা মনীশকে অনভ্যস্ত জায়গায় পাঠিয়ে আত্মবিশ্বাসটা ভেঙে দিল৷

শুনতাম, মাইক ব্রিয়ারলি শুধু অসাধারণ ক্যাপ্টেন্সির জন্যই টিমে থাকতেন৷ কিন্ত্ত আজকের জমানায় সেটা সম্ভব নয়৷ মানে গম্ভীরের টিমে থাকার কারণ খুঁজে পাচ্ছি না৷ বোলিংয়ের সময় বা প্রথম এগারো বাছার ক্ষেত্রে গম্ভীরের নেতৃত্ব দেখে ভালো লাগছিল৷ তবে ব্যাটিংয়ের সময় যা হল তাতে যেন সব ভালোই ফিকে হয়ে গেল৷

২. ম্যাচের ভিলেন কে?
উত্তর: ক্রিস লিনের আউটটা গুরুত্বপূর্ণ হয়ে গেল৷ যে উইকেটে স্পিনাররা সাফল্য পাচ্ছে, সেখানে লিন কেন প্যাটেলের মতো একজন স্পিনারকে ছক্কা মারতে গেল? তার চেয়ে বালাজিকে অ্যাটাক করতে পারত৷ লিনকে তবু ম্যাচের ভিলেন বলতে পারছি না৷ সেটা অবশ্যই ইউসুফ পাঠান৷ গম্ভীরকে তুলোধোনা করা হচ্ছে বলে কেউ খেয়ালই করছে না দিনের পর দিন ব্যর্থ হচ্ছে পাঠান৷ আগের বারের আইপিএল থেকেই ওর ব্যাটে রান নেই৷ কেন ব্যাট করতে নামছে, কী ভেবে নামছে, কেউ জানে না৷ এতগুলো ম্যাচ ব্যর্থ হলে তো পাড়ার টিমেও সুযোগ যায় না৷

৩. পাঞ্জাব ব্যাটিংকে কী ভাবে থামাল কেকেআর?
উত্তর: এখনো পর্যন্ত সবচেয়ে সফল ব্যাটিং সাইডকে থামিয়ে দেওয়ায় কেকেআর ম্যানেজমেন্টকে লেটার মার্কস না দিয়ে পারছি না৷ বিনয় কুমারকে বসিয়ে দেয়ার সিদ্ধান্ত সহজ ছিল না৷ ও গত ম্যাচে শেষ ওভারে জিতিয়েছিল৷ কিন্ত্ত কেকেআরের টিম কম্বিনেশন দেখেই বুঝলাম, পাঞ্জাবকে থামানোর জন্য পুরো হোমওয়ার্ক করে নেমেছে৷ ম্যাক্সওয়েল, মিলার আর বেইলিকে শুধু পেস বোলিং দিয়ে থামানো যাবে না, এটা ভালো ভাবেই বুঝেছিল কেকেআর৷ ওদের জন্য দরকার ছিল টপ স্পিন, গুগলির মতো অস্ত্রগুলো৷ নিজেদের পরিকল্পনায় পুরো সফল ট্রেভর বেলিস অ্যান্ড কোং৷ কিন্ত্ত ব্যাটসম্যানরা সব শেষ করে দিল৷

৪. ম্যাক্সওয়েল কেন ব্যর্থ?
উত্তর: এই ম্যাচটায় প্রধান আকর্ষণ ছিল ম্যাক্সওয়েল৷ এদিন ওর ব্যর্থতার জন্য নিজেই দায়ী৷ বাড়তি আত্মবিশ্বাস দেখাতে গিয়েই মরল ম্যাক্স৷ যখন আউট হল, তখন স্কোরবোর্ডে পাঞ্জাব ৭ ওভারে ৫০ প্লাস রান তুলে ফেলেছে৷ মর্নি মর্কেলের ওভারটা দেখে খেলতেই পারত ও৷ কিন্ত্ত ঝুঁকি নিয়ে খেলতে গেল৷ এটাকেই বলে কুখ্যাত আত্মবিশ্বাস৷ সাঙ্ঘাতিক ভালো ফর্মে আছে বলেই ম্যাক্সওয়েলের এ দিনের ব্যাটিং দেখে ওকে দায়িত্বজ্ঞান বলতে বাধ্য হচ্ছি৷

৫. বীরুর কী হলো?
উত্তর: এদিন পাঞ্জাব ব্যাটিংয়ের সেরা মুখ শেবাগ৷ কিন্ত্ত বিশ্বাস করুন, এই বীরুকে দেখতে চাই না৷ যে শেবাগকে সবাই চেনে এখন ও তার তিন ভাগের এক ভাগ৷ এ দিন শেবাগ যে ব্যাটিংটা করেছে তাতে পাঞ্জাবের রান ভদ্রস্থ জায়গায় গেল ঠিকই, কিন্ত্ত পুরোনো শেবাগের সঙ্গে চশমা পড়া পাঞ্জাবের ওপেনারের কোনো মিল আমি খুঁজে পেলাম না৷

৬. পাঞ্জাবের এক্স ফ্যাক্টর কী?
উত্তর: আমি সবার আগে বলব সঞ্জয় বাঙ্গারের নাম৷ এ বার বাঙ্গারের পরামর্শে টিম বানিয়েছে প্রীতি৷ দারুণ ব্যালান্সড৷ ব্যাটিং ব্রিগেডে গভীরতা তো আছেই, এ দিন ভারতীয় বোলারদের দেখেও ভালো লাগল৷ জনসনকে ছাপিয়ে সন্দীপ শর্মা-অক্ষর প্যাটেলের মতো দেশি ছেলেরা ম্যাচ জেতাল দেখে দারুণ লাগছে৷ পাঞ্জাবের সবই ভালো, তবু সামান্য খুঁত রয়ে গেল৷ ঋদ্ধিকে বলব, ক্রশ ব্যাটে খেলাটা একটু কমা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ