1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

গুরুতর অসুস্থ রফিকুল মিয়া হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ১০১ Time View

rafiqul7বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শনিবার দুপুর ২টার দিকে তাকে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৩০৪ নাম্বার কেবিনে চিকিৎসাধীন আছেন।

রফিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী মো. মোকলেসুর রহমান আরিফ এ তথ্য জানান।

আরিফ বলেন, ‘সকালে হঠাৎ স্যারের রক্তচাপ বেড়ে যায়। ডায়াবেটিক নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সকালের দিকে তার বমিও হয়।’

তিনি আরও বলেন, ‘দুপুরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে সার্বিক পর্যবেক্ষণে রেখেছেন।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ