1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

জামালপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২
  • ২০৯ Time View

জামালপুর শহর বিএনপির কমিটি গঠন নিয়ে সৃষ্ট বিরোধে দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শহর শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক হাসু ও সাজ্জাদ হোসেন সাজু, সদস্য আশরাফুল, দুলাল ও মোশাররফ। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, শহর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে কোন শ্রমিক নেতাকে পদ না দেওয়ার প্রতিবাদে শনিবার বিকেলে জামালপুর শ্রমিক দল শহরে একটি বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি কর্মীরা ওই মিছিলে হামলা চালায়। এর জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে শ্রমিক দলের কর্মীরা শহর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শ্রমিক দলের ১০ নেতা-কর্মী আহত হন।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ