1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

এটা লংমার্চ নয়, গাড়ি মার্চ : ১৪ দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ১২১ Time View

nasim220বিএনপির তিস্তা অভিমুখী লংমার্চের সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এটি লংমার্চ নয়, এটি গাড়ি মার্চ। নির্বাচন ঠেকাতে  না পেরে দল চাঙ্গা করতে বিএনপি এ কর্মসূচি দিয়েছে।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন,  পুরনো ইস্যুকে (তিস্তার পানি) সুরসুরি দিয়ে সমানে নিয়ে আসবেন না।

তিনি বলেন, তিস্তার পানি পাওয়া আমাদের অধিকার। এজন্য দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা. দিপু মনি ও জাহাঙ্গীর কবি নানক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ