1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পকে সরাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার ‘গোপন কক্ষ’ থেকে অবৈধভাবে রাখা ৮শ’ লিটার পেট্রোল উদ্ধার ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ ‘ডালিমের জুস পান করলে তেলআবিবে আঘাত হবে আরও নির্ভুল’ ইরানের দূতাবাসের ভিডিও ইসরায়েলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল দুবাইয়ের বুর্জ খলিফার ওপর বিরাট বজ্রপাত ‘ট্রিগারে আঙুল’, সরাসরি যুদ্ধে নামার হুঁশিয়ারি হুথিদের যুক্তরাষ্ট্র কূটনীতির কথা বলছে আবার হামলাও চালাচ্ছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য ও খাদ্য নিয়ে রাজনীতি করবেন না

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ৭৮ Time View

nasimsবিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “প্রয়োজনে পরামর্শ দিন। কিন্তু স্বাস্থ্যসেবা ও খাদ্য নিয়ে রাজনীতি করবেন না।”

রোববার বিকেলে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি মিলনায়তনে ‘কমিউনিটি ক্লিনিক প্রকল্পে’র আয়োজনে ‘কমিউনিটি ক্লিনিক পারিচালনা বিষয়ক স্থানীয় প্রতিনিধি প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দেশের কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে। আবারও আপনারা কখোনও ক্ষমতায় আসতে পারেন। তবে দয়া করে স্বাস্থ্য ও খাদ্য নিয়ে কোনো রাজনীতি করবেন না। পৃথিবীর কোনো দেশে স্বাস্থ্য ও খাদ্য নিয়ে কোনো রাজনীতির নজীর নেই।”

নাসিম আরো বলেন, “গ্রামের এই ক্লিনিকগুলোতে দুস্থ ও গর্ভবতী মায়ের চিকিৎসা হয়। এই প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক কারণে বন্ধ করে দেয়া কখনও ঠিক না।”

হজ্জের চেয়ে মানব সেবা উত্তম উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “নিম্নবিত্ত ও কৃষকরাও কমিউনিটি ক্লিনিকের জন্য জমি দান করেছিল। তারা বলেছিল আমাদের থেকে বিনামূল্যে জমি নেন। কিন্তু স্বাস্থ্য সেবার জন্য প্রতিষ্ঠান করে দেন।

শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছেন উল্লেখ করে নাসিম বলেন, “অতিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ কম ছিল।তবে এবার আমরা অতিতের চেয়ে দুই হাজার কোটি টাকা বেশী বরাদ্দ পাব।” এবার স্বাস্থ্য খাতে অনেক উন্নতি হবে যোগ করেন মন্ত্রী।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. দ্বীন মুহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের বিভাগ, জেলা এবং উপজেলা পর্যাবয়ের কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ