1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ধীমানের সেঞ্চুরিতে রংপুরের লিড ৫২

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ১০৯ Time View

image_77768_0১৫তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে ফতুল্লার উইকেটে ৭ম পর্বে রংপুরের হয়ে প্রথম ইনিংসে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন ধীমান ঘোষ। এক রানের জন্য ১৫০ রানে পা রাখা হলো না ধীমানের।

টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল সংগ্রহ ছিল ২৮৯ রান। জবাবে রংপুর প্রথম দিন শেষ করে দুই উইকেটে ৮৯ রান। রোববার ম্যাচের দ্বিতীয় দিন রংপুর প্রথম ইনিংস শেষ হতে দেয়নি। পাঁচ উইকেটে করছে ৩৪৬ রান। প্রথম ইনিংসে ৫২ রানে এগিয়ে রংপুর। সোমবার ম্যাচের তৃতীয় দিন।

২৮৯ রানের জবাবে প্রথম দিন দুই উইকেটে ৮৯ রান করা রংপুর দ্বিতীয় দিনের সকালটা ভাল যায়নি রংপুরের। এক রানে থাকা নাইম ৬০ করে আউট হলেও ২৭ রানে থাকা নাসির ৩২ রানে গিয়ে ফেরত যান। কিন্তু নাসির আউট হবার পর ক্রিজে সেই যে এলেন ধীমান ঘোষ ফেরত গেলেন নাইমেরও পরে। এবং ১৪৯ রান নামের পাশে যোগ করে।

নাসির যখন আউট হলেন তখন স্কোর ছিল তিন উইকেটে ৯৮। আর নাইম যখন আউট হলেন তখন স্কোর চার উইকেটে ২৩৬ রান। ২০টি চার ও একটি ছয় দিয়ে ১৪৯ রানে ধীমান যখন এলবিডব্লিউর শিকার হলেন তখন দিনের খেলা প্রায় শেষ। স্কোর পাঁচ উইকেটে ৩৪০।

৩৮ রানে ক্রিজে অপরাজিত আছেন তানভির হায়দার। স্কোর পাঁচ উইকেটে ৩৪৬।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ