1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

শহীদ জিয়াই স্বাধীনতা ঘোষক : কর্নেল অলি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ১৫২ Time View

oli ahmedলিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আমি সেখানে উপস্থিত ছিলাম। গ্রেপ্তার হওয়ার কারণে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিতে পারেননি।

শনিবার বিকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গণতান্ত্রিক মহিলা দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরে কর্নেল অলি বলেন, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অংশ নিয়েছিল। এর সঙ্গে ছিল বিভিন্ন বাহিনীর সদস্যরা। সেই সময় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে চোখে পড়েনি।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গত পাঁচ বছরে আওয়ামী লীগের ক্যাডাররা ছাড়া বাকি সবাই নির্যাতিত হয়েছে। ১৫ মাসে ছয় হাজার নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের অভিশাপ একদিন আপনাদের লাগবেই।

কর্নেল অলি আরো বলেন, যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশের ক্ষতি করেছে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। কারণ এরা সবাই বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছে, সুযোগ পেলেই চলে যাবে।

গণতান্ত্রিক মহিলা দলের সভানেত্রী তাহমিনা আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এলডিপির সভাপতিমন্ডলীর সদস্য প্রকৌশলী কামাল উদ্দিন মোস্তফা, মহানগর সভাপতি এম এম খালেদ সাইফুলল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ