1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

আইন করে খাদ্য ভেজাল কমানো যাবে না : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ১০৩ Time View

kamrul4খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আইন করে খাদ্য ভেজালমুক্ত করা যাবে না।

শনিবার দুপুরে রাজধানীর বিয়াম অডিটরিয়ামে ‘ভেজাল প্রতিরোধ সরকার স্বেচ্ছাসেবী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয় নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।  

মন্ত্রী বলেন, ভেজাল মুক্ত করতে হলে সবাইকে সচেতন হতে হবে। কারণ যে লোকটি খাবারে ভেজাল মেশাচ্ছে, তার কিন্তু ছেলে মেয়ে আছে। তারাও কিন্তু এর বাইরে না।

ভেজালের বিরুদ্ধে মিডিয়ার ভূমিকা অন্যতম উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু খাদ্যে ভেজালে নয়, সবকিছুতে মিডিয়ার ভুমিকা উল্লেখযোগ্য। হেফাজতে ইসলামের সমাবেশে তিন হাজার লোক মারা গেছে বলে একটি মিথ্যাচার করা হয়েছিল, এ মিথ্যাচারে সঙ্গে একটি এনজিও জড়িত ছিল। কিন্তু আমরা মিডিয়ার কল্যাণে সবকিছু জানতে পেরেছি। 

তিনি বলেন, সবার জন্য নিরাপদ খাদ্য আইন ২০১৩ খুব শিগগির প্রয়োগে যাবে বলে আমি আশা করি। এটা প্রয়োগ হলে সবার জন্য নিরাপদ খাদ্য অধিকার বাস্তবায়ন সম্ভব হবে। তবে এটা একটা বিরাট ব্যাপার, তাই প্রয়োগে একটু সময় লাগবে।

সংগঠনের নেতা এ. কে এম. খোরশেদ আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো. রোকন উদ দৌলা, শরীফ মো. ফরহাদ, মো. হেলাল উদ্দিন আহমেদ, মো. শামীম খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ