1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

‘একাত্তরের মা জননী’র মুক্তির অপেক্ষায় আগুন- নিপুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
  • ১৪৬ Time View

nipun- agunনামকরা অভিনেতা, পরিচালকের ছেলে বাবার মতই বহুমুখি প্রতিভার আধিকারি। শুরুটা সঙ্গীতশিল্পী হিসেবে হলেও অভিনয়েও রয়েছে বিশেষ দক্ষতা। আর সেই দক্ষতাকে কাজে লাগিয়ে এই অভিনেতাকে একের পর এক নাটক উপহার দিতে দেখা গিয়েছে। তবে ছোটপর্দার জনপ্রিয় এই তারকা আগুন এবার হাজির হতে দেখা যাবে চলচ্চিত্রেও।

‘একাত্তরের মা জননী’ নিয়ে বেশ ব্যস্ত সংগীতশিল্পী ও অভিনেতা আগুন। এখানে তার বিপরীতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী নিপুণ। চলচ্চিত্রটি গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তির কথা থাকলেও শুটিংয়ের কাজ শেষ করতে না পারায় নির্ধারিত তারিখে মুক্তি দিতে পারেননি নির্মাতা শাহ আলম।

এ ব্যাপারে আগুন বললেন, “আমি এখন আমার সবটুকু সময় এ চলচ্চিত্রেই ব্যয় করছি। রাতদিন কাজ করেই যাচ্ছি, এখনো শেষ হচ্ছে না। আরো চার দিনের শুটিং বাকি রয়েছে।”

তিনি আরও জানান, ২৬ মার্চ মুক্তি দেয়ার কথা থাকলেও কাজ শেষ করতে না পারায় ছবিটি মুক্তি পায়নি। আগামীতে ঠিক কবে মুক্তি পাবে তারও কোনো তারিখ চূড়ান্ত হয়নি। তবে আগামী চার দিনের শুটিং শেষ হলে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে মুক্তির তারিখের।’

তবে সামনে ছোট পর্দায় বেশ কিছু খন্ড নাটকে দেখা যাবে আগুনকে।আর নিপুণ বিভিন্ন বিজ্ঞাপন ও নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ