1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

দেশে প্রাকৃতিক ইতিহাস নির্ভর জাদুঘর নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪
  • ১৭৬ Time View

7685c3ce527ef008474d19f07927ca4d20131119প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ইতিহাস নির্ভর (ন্যাচারাল হিস্টোরিক্যাল মিউজিয়াম) জাদুঘরের পাশাপাশি দেশে আরো একটি অত্যাধুনিক জাদুঘর নির্মাণ করা হবে।
সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর-এর নেতৃত্বে জাতীয় জাদুঘরের চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুন নাহার খানম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১২-১৩ অর্থ বছরের জাতীয় জাদুঘরের বার্ষিক রিপোর্ট ও অন্যান্য প্রকাশনা হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, সংস্কৃতিবিষয়ক সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস, জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদ আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর কাছে ১৭টি অডিট রিপোর্ট পেশ করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, সিএজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি কার্যক্রমভিত্তিক অডিট রিপোর্ট, দুটি ইস্যুভিত্তিক অডিট রিপোর্ট, ৬টি বিশেষ অডিট রিপোর্ট, ৬টি বার্ষিক রিপোর্ট এবং দুটি এ্যাডজাস্টমেন্ট রিপোর্ট হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ