1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সরকারের সরে যাওয়ার দু’টি পথ খোলা আছে – খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০১৪
  • ১৪০ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই সরকারের ক্ষমতা থেকে সরে যাওয়ার দু’টি পথ খোলা আছে। হয় তারা নির্বাচনের মাধ্যমে সরে যাবে, না হয় কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের সরে যেতে বাধ্য করা হবে। তারা যদি মনে করে, বন্দুক দিয়ে ক্ষমতায় থাকবে তাহলে পরিণতি হবে ভয়াবহ।

গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পার্টির (এরশাদ) ঠাকুরগাঁও জেলা শাখার ৬৮ জন নেতা-কর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেছেন, জোর করে ও অসাংবিধানিক পন্থায় সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আকড়ে ধরে আছে। তাই সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন এখন সবার দাবি। ৫ জানুয়ারির নির্বাচনে কোনো ভোটার ভোট দিতে যায়নি। ১৫৩ আসনে কোনো ভোটই হয়নি।

বিএনপি চেয়ারপারসন বলেন, র্যাব-পুলিশকে সরকার এখন দলীয় বাহিনীতে পরিণত করেছে। সরকার এখন বন্দুকের জোরে ক্ষমতায়। বন্দুক ছেড়ে আলোচনায় বসুন।

তিনি বলেন, বর্তমানে উপজেলা নির্বাচন চলছে। এই নির্বাচনে ভোটের উত্সব চলছে। নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা যায় কেন্দ্রে। এ রকম লাইন কি ৫ জানুয়ারির নির্বাচনে দেখেছেন? তাহলে ওটা কিসের নির্বাচন ছিল। এইজন্যই আমরা বলি- এই সরকার অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক।

তিনি বলেন, সরকার কৃষি খাতে ব্যাপক উন্নয়নের বুলি আওড়ালেও বাস্তবে তত উন্নয়ন হয়নি। আমরা কৃষকদের জন্য যা করেছি, এরা (আওয়ামী লীগ) সে অনুপাতে কিছুই করেনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ