1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

তিন কিংবদন্তির ‘সুরক্ষেত্র’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৯৬ Time View

তিন প্রতিবেশী দেশের সঙ্গীতাঙ্গনের তিন মহারথীকে নিয়ে শুরু হতে যাচ্ছে রিয়ালিটি শো ‘সুরক্ষেত্র’। ভারতের আশা ভোঁসলে, পাকিস্তানের আবিদা পারভিন এবং বাংলাদেশের রুনা লায়লা থাকবেন এই অনুষ্ঠানের বিচারক হিসেবে। রিয়ালিটি শো-টি প্রচারিত হবে ভারতীয় একটি স্যাটেলাইট চ্যানেলে।

জানা গেছে, এই অনুষ্ঠানে বিচারকের আসনে ভারত-বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গীত মহারথীদের বসানো হলেও প্রতিভা অন্বেষণ করা হবে শুধু ভারত এবং পাকিস্তান থেকেই। ওই দুই দেশ থেকে সঙ্গীত প্রতিভা খুঁজে নিয়ে আসা হবে ‘সুরক্ষেত্র’র মঞ্চে এবং তাদের প্রতিভা যাচাই করে বিচারকরা নির্বাচন করবেন উপমহাদেশের ‘সুরক্ষেত্র’র বিজয়ীকে।

এই অনুষ্ঠানে ভারত ও পাকিস্তানের থাকবে দুটো আলাদা টিম। যাদের নেতৃত্ব দেবেন পাকিস্তানের মিউজিক সেনসেশন আতিফ আসলাম এবং ভারতের সুফি স্টার কৈলাস খের।

সম্প্রতি এই ‘সুরক্ষেত্র’র প্রথম প্রমোশনাল ফটোসেশনটি দুবাইয়ে হয়, যেখানে উপমহাদেশের তিন ‘মিউজিক কুইন’ অংশ নেন। তারা দুবাইয়ে অনুষ্ঠানের কিছু বিশেষ অংশের শুটিংও দুবাইয়েই সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ