1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’ নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি

একমঞ্চে আইয়ুব বাচ্চু, কৈলাশ খের ও আলী আজমত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০১৪
  • ১৬৩ Time View

53424a4c37d4c-Untitled-3ঢাকার আর্মি স্টেডিয়ামে ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দেশের শিল্পীদের আয়োজনে ট্রাইনেশন মিউজিক ফেস্ট ২০১৪। সেদিন আর্মি স্টেডিয়ামের মঞ্চে গাইবেন বাংলাদেশের রক লিজেন্ডখ্যাত আইয়ুব বাচ্চু, ভারতের সুফি ও ফোক গানের শিল্পী কৈলাশ খের এবং পাকিস্তানের সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমত। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। তবে গেট খুলে দেওয়া হবে বেলা তিনটায়।

গ্রামীণফোন সূত্রে জানা গেছে, স্টার গ্রাহকদের জন্যই তাদের এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি যেন উপভোগ্য হয় তার সর্বাত্মক চেষ্টা থাকবে। অনুষ্ঠানে অংশ নিতে ১০ এপ্রিল ঢাকায় আসবেন কৈলাশ খের ও আলী আজমত।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ২০১২ সালের ডিসেম্বরে ‘ট্রাইনেশন মিউজিক ফেস্ট’ অনুষ্ঠানের আয়োজন করেছিল গ্রামীণফোন। স্টার গ্রাহকদের জন্য আয়োজিত সেই অনুষ্ঠান দারুণ সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় আবারও ট্রাইনেশন মিউজিক ফেস্ট-এর আয়োজন করেছে গ্রামীণফোন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ