1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

টাকা পাচারকারীদের হাতে দায়িত্ব দিয়ে দেশ নষ্ট করা যায় না: সাহারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ২২৭ Time View

খালেদা জিয়ার দু’ ছেলের প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের কাছে দেশের দায়িত্বভার দিয়ে দেশকে নষ্ট করা যায় না।

বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদ আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সভাটি নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান হলেও তা রূপান্তরিত হয় ঢাকা আইনজীবী সমিতির ২০১২-১৩ নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভায়।

নবীনদের সংবর্ধনার বদলে প্রত্যেক নেতাই আসন্ন আইনজীবীদের নির্বাচনে সাদা প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ থেকে বাদ যাননি স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামও।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর পিপি অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইস্রাফিল, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট শেখ হেমায়েত হোসেনসহ প্রমুখ।

সাহারা খাতুন বলেন, ‘যারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দেয়, যারা দেশকে অস্থিতিশীলতা দিকে ঠেলে দেয়, যারা দেশের ধন সম্পদ অর্থ বিদেশে পাচার করে দেয়, তাদের কাছে দেশের দায়িত্বভার দিয়ে দেশকে নষ্ট করা যায় না।’

বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘অতীতে নির্বাচন কমিশন হতো মোসাহেব নির্বাচন কমিশনার, জ্বি হুজুর নির্বাচন কমিশনার। এবারই প্রথম অত্যন্ত স্বচ্ছভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তাতেও বিএনপি বিরোধিতা করে। সব কিছুতেই ‘না না’ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।’

এ সময় তিনি নবীন আইনজীবীদের সঙ্গে প্রবীণ আইনজীবীদের সম্পর্কের উপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ