1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বিশ্ব একাদশে খেলবেন পিটারসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
  • ১৬৯ Time View

kevin-pietersen-pic-pa-725961105-141067সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেন শুক্রবার লর্ডসের দুইশ’ বছর উদযাপনের ম্যাচে অংশ নেয়া নিশ্চিত করেছেন। এমসিসি এবং বাকি বিশ্ব একাদশের মধ্যে বিখ্যাত লর্ডসে আগামী ৫ জুলাই এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলা নিশ্চিত হওয়ার পর এমন ঘোষণা এলো এবং ৩২ বছর বয়সী পিটারসেন বিশ্ব একাদশের হয়ে খেলবেন। অস্ট্রেলিয়ান লিজেন্ডারি শেন ওয়ার্নের অধিনায়কত্বে অপর লিজেন্ডারি শ্রীলংকান মুত্তিয়া মুরলিধরনসহ একই দলে খেলবেন পিটারসেন।
ভারতীয় লিজেন্ড শচিন টেন্ডুলকারের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি, অপর ভারতীয় রাহুল দ্রাবিড় এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পল কলিংউড খেলবেন এমসিসির হয়ে।
পিটারসেন বলেন, ‘এ ম্যাচে খেলার প্রস্তাব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং বিশ্বের সেরা কিছু খেলোয়াড়ের সঙ্গে লর্ডসের ম্যাচে একজন হতে পেরে আমি গর্বিত।’
‘লর্ডসে খেলাটা সব সময়ই বিশেষ কিছু এবং অসাধারণ এ মাঠের দুই শত বছর পুর্তি উৎসবের ম্যাচে খেলার অপেক্ষায় আছি আমি।’
অস্ট্রেলিয়ায় ৫-০ ম্যাচে এ্যাশেজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ড অত্যন্ত দৃষ্টিকটুভাবে দল থেকে বাদ দেয় লর্ডসে ২৬ আন্তর্জাতিক ম্যাচে ১৫২০ রান করা পিটারসেনকে।
তবে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করা এ তারকা ব্যাটসম্যান এ মৌসুমে ইংলিশ কাউন্টি দল সারের হয়ে খেলবেন এবং ইতোমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়কত্ব করতে রাজি হয়েছেন।
সিপিএলে এবছর সেন্ট লুসিয়া পিটারসেনকে দলে নেয়ার ঘোষণা দেয়।
অস্ট্রেলিয়ার এডাম ভোগস এবং পাকিস্তানের ইমরান নাজিরও পিটারসেনের সঙ্গে একই দলে যোগ দেবেন।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি এবং আরেক সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ম্যাথু মেইনার্ডে কোচিংয়ে দলটিতে যোগ দেয়া পিটারসেন বলেন, ‘সেন্ট লুসিয়ায় চুক্তিবদ্ধ হতে পেরে আমি আনন্দিত এবং সিপিএলে খেলতে পেরে আমি শিহরিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ