1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

নিবন্ধনহীন সিম বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪
  • ১০২ Time View

Cort-311x186মোবাইল ফোন অপারেটরগুলোর বিক্রি করা নিবন্ধনহীন সিমকার্ড অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশের পাশাপাশি নিবন্ধন ছাড়া সিমকার্ড বিক্রিতে কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

এই রিটে আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

আগামী ৪ সপ্তাহের মধ্যে বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, গ্রামীণ ফোন লিমিটেড, ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেড, টেলিটক বাংলাদেশ লিমিটেড, আজিয়াটা বাংলাদেশ লিমিটেড, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া মোবাইলের মাধ্যমে হুমকি ও চাঁদাবাজির তথ্য আদালতে উপস্থাপন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ