1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

অন্যায়ভাবে ক্ষমতায় এসে জোর করে দেশ চালাচ্ছে সরকার : খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ১১১ Time View

khaleda29সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই সরকার অবৈধ সরকার। অন্যায়ভাবে ক্ষমতায় এসে জোর করে দেশ চালাচ্ছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বেগম খালেদা জিয়া বলেন, বাংলাদেশে গণতন্ত্র আজ মৃত। এই সরকার অত্যাচারী জুলুমবাজ সরকার। এই সরকারের কাছে কোনো মানুষেই নিরাপদ নয়।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধ হওয়া। তাই এই জুলুমবাজ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আন্দোলন চালাতে হবে।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু তারা মুক্তিযোদ্ধা নয়। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়, দেশে এখন গণতন্ত্র নেই।

তিনি বলেন, ‘এই সরকারের অধীনে কোনো মানুষ নিরাপদ নয়। এই জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের আন্দোলন করতে হবে এই সরকারের বিরুদ্ধে। দেশ চলছে অন্যের কথায়। বিদেশিরা এসে কাজ করছেন। বিশেষ একটি দেশের লোক এসে কাজ করছে। আর আমাদের দেশের মানুষ চাকরি হারিয়ে বেকার হচ্ছে। মানবাধিকার  লঙ্ঘন করা হচ্ছে। দেশের সকল প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে।’

লাখো কন্ঠে সোনার বাংলা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘শতকোটি টাকা খরচ করেছেন। টাকা দিয়ে বাস ভর্তি করে আপনার মানুষ এনেছেন। হাজার হাজার মানুষ সেদিন আহত হয়েছে। কিভাবে মানুষ এনেছেন তা আমরা জানি।

তিনি বলেন, আগামী প্রজন্মকে দেশের সত্যিকারের ইতিহাস জানাতে হবে।

প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবারো বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। আগামী ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ