1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

শ্রীনিবাসনকে হটিয়ে বিসিসিআই সভাপতি গাভাস্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ১১৫ Time View

srinivas_gavaskaarভারতের সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ে দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে এন শ্রীনিবাসনকে সরিয়ে দেয়া হয়েছে। তার পরিবর্তে আপাতত দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল মনোহর গাভাস্কর।

আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় বিচারপতি মুদগল কমিটির তদন্ত রিপোর্ট নিয়ে বৃহস্পতিবার এক শুনানিতে বিচারপতি এ কে পাটনায়েক বলেন, শ্রীনিবাসনের জায়গায় আমরা সুনীল গাভাস্কারের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে বিসিসিআইর সভাপতি হিসেবে নিয়োগ নেয়ার প্রস্তাব করছি।

সুপ্রিম কোর্টের অন্য দুটি প্রস্তাব হলো- আসন্ন আইপিএল থেকে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালকে বাদ দিতে হবে এবং ইন্ডিয়া সিমেন্টসের সঙ্গে যুক্ত কেউ যেন ক্রিকেট বোর্ডের কোনো পদে না থাকেন।

এই প্রস্তাব ৩টি বিবেচনা করে শুক্রবার এ ব্যাপারে মতামত জানাতে বিসিসিআইকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টে।

আজ শুক্রবার বিসিসিআই মতামত জানানোর পর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ে শ্রীনিবাসনকে সভাপতির পদ ছাড়ার নির্দেশ দেয়া হয়।

আদালতের রায়ে বলা হয়, শ্রীনির পরিবর্তে সপ্তম আইপিএল চলাকালীন বিসিসিআইর সভাপতির দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। তবে তিনি ধারাভাষ্য দিতে পারবেন না।

সুপ্রিম কোর্টের রায়ে এও জানিয়ে দেয়া হয়েছে, এখনই আইপিএল থেকে বাদ দেয়া হচ্ছে না দুই বিতর্কিত দল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে।

এ ছাড়া শ্রীনিবাসনে ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট দলে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত বলেছে, মাহির বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ