1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গুণীজনদের সম্মাননায় এফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী বেসামরিক বিমান খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : বিমানমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার হজযাত্রী পরিবহনে তিন এয়ারলাইন্সকে কোটা বরাদ্দ, যেসব শর্ত মানতে হবে বিশ্ববাজারে ঘাটতি ৩ কোটি ৬০ লাখ টন এলএনজি, বিকল্প খুঁজতে আফ্রিকায় ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার পিপিপিতে দারোয়ানী টেক্সটাইল মিল চালুর চুক্তির নীতিগত অনুমোদন কংক্রিটের ঢাকায় পাখিদের ঠিকানা ‘আকাশ নীড়’

দশ মিনিটে দূর করুন মাথাব্যথা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪
  • ১৪২ Time View

মাথাব্যথার সমস্যা রয়েছে অনেকরই। অনেকের আবার মাইগ্রেনের সমস্যা। এইপ্রকারের ব্যথা হঠাৎ করেই শুরু হয় এবং তীব্র হয়ে ওঠে। কখনও মাথার একপাশে আবার কখনো দুপাশেই প্রচন্ড চাপ অনুভব হয়। মাইগ্রেনের সমস্যা থেকে যে মাথাব্যথা হয় তার কোনো উপশম নেই। তবে ব্যথা শুরু হলে তা উপশম করার জন্য বেশ কিছু উপায় অবলম্বন করলে খুব সহজেই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

pain1মাথা ব্যথা উপশমে আদা অত্যন্ত কার্যকরী। আদায় রয়েছে প্রোস্টাগ্লাডিন সিনথেথিস্ যা ব্যথানাশক ওষুধে ব্যবহার করা হয়। তাই মাথাব্যথা শুরু হলে আদা চিবোলে উপকার পেতে পারেন। এছাড়াও এককাপ জলে সামান্য আদা ফুটিয়ে মধু দিয়ে সেই জল খেতে পারেন। এতে অনেক তাড়াতাড়ি ব্যথা থেকে উপশম পাবেন।

বাজারে পিপারমিন্ট অয়েল কিনতে পাওয়া যায়। যারা মাথা ব্যথা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা এই তেল কপালে মাখলে উপকার পাবেন। এছাড়া বাড়িতে বসেও পিপারমেন্ট অয়েল তৈরি করতে পারেন। কিছু তাজা পুদিনা পাতা ভাল করে ধুয়ে শুকিয়ে নিয়ে একটি পরিষ্কার পাত্রে সামান্য পিষে নিন। এরপর এককাপ অলিভ অয়েল বা আমন্ড অয়েলের মধ্যে দিয়ে ২৪ ঘন্টা রেখে দিন। এরপর পুদিনা পাতা ছেঁকে আলাদা করে নিন। এভাবে ওই একই তেলে আরও দুই থেকে তিনবার একই পদ্ধতি পালন করুন। পিপারমেন্ট ওয়েল তৈরি হয়ে যাবে। এই তেল মাথায় ম্যাসাজ করলে খুব দ্রুত উপকার পাবেন।

বেশিরভাগ মানুষে মাথা যন্ত্রণা কমাতে ব্যথানাশক ওষুধ ব্যবহার করেন। এই ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি ক্ষতিকর। তাঅ ওষুধ না খেয়ে বামাদ খাওয়া অভ্যেস করুন। অনেক সময়ে মানসিক অবসাদ থেকেও মাথাব্যথা হতে পারে। তাই ব্যথা কমাতে কাঠবাদামও খেতে পারেন। কাঠবাদামে রয়েছে স্যালিসিন যা ব্যথা উপশম করতে সাহায্য করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ