1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের প্রাণহানি ঢাবি প্রশাসনকে ধন্যবাদ দিলেন রাশেদ খাঁন বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গুণীজনদের সম্মাননায় এফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী বেসামরিক বিমান খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : বিমানমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার হজযাত্রী পরিবহনে তিন এয়ারলাইন্সকে কোটা বরাদ্দ, যেসব শর্ত মানতে হবে

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনার পর এবার পুলিশের ওই জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরানো হয়েছে।

বুধবার এক আদেশে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে একই দিন পৃথক আদেশে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে যুক্ত করা হয়।

ডিএমপি কমিশনারের কার্যালয়ের পৃথক অফিস আদেশে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। দুটি আদেশই অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বরের ওই মিছিলের পাঁচ দিন পর ওসি দাউদকে প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে সদরদপ্তরে সংযুক্ত করার আদেশ আসে।

তানভীরকে বদলির আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে তাকে ডিএমপির সদরদপ্তরে যুক্ত করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই সময় হাতবোমা বিস্ফোরণ এবং পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সেদিন বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল ছোড়েন। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলায় ১১৮ জনের নাম দিয়ে এবং অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই মামলায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ