1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জীবন, দেশ ও সমাজ সবকিছুর মূলে রয়েছে রাজনীতির চরিত্র বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার হবে নাটক ‘এক ভয়াল রাতের গল্প’ জালাল উদ্দীন সোহেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু ইব্রাহিমই গোল করে বসবে, ভাবেননি ডুলি কেন শতাধিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ? এইচএসসি: শতভাগ অকৃতকার্য ২৬ কলেজকে শো কজ আকুর বিল মিটিয়ে ২৯.৯৮ বিলিয়ন ডলারে রিজার্ভ ষাট গম্বুজ মসজিদকে বিশ্বপরিসরে তুলে ধরতে সরকার কাজ করছে : সংস্কৃতিমন্ত্রী ‘অপরাধীদের ফেরাতে পাসপোর্ট লাগে না’ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে হুমায়ুন কবির

নেশার টাকা না পেয়ে পিতাকে গলা কেটে খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ১৬১ Time View

khunনেশার টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে গলাকেটে হত্যা করলো এক পাষন্ড সন্তান। নিহতের নাম নুরুল ইসলাম (৯০)।  মঙ্গলবার দুপুরে রাজধানীর বংশালের আরমানীটোলার ৮/১ গোবিন্দ দাস লেনের বাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক ছেলে মামুনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছে।

বংশাল থানার এসআই নেওয়াজ জানান, আরমানিটোলার গোবিন্দ দাশ লেনের ওই চারতলা ভবনের মালিক নুরুল ইসলাম। স্ত্রী  ও চতুর্থ সন্তান মামুনকে নিয়ে বাড়ির নিচতলায় থাকতেন তিনি। অন্য সন্তানরা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। গত কয়েকদিন সম্প্রতি মামুন মাদকের জন্য বাবা-মায়ের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে থাকে। কিন্তু নুরুল ইসলাম টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া হতো। দুপুর আড়াইটার দিকে মামুন তার বাবার কাছে টাকা চায়। কিন্তু তিনি টাকা দিতে না চাইলে মামুন ক্ষিপ্ত হয়ে তার বাবাকে বিছানায় ফেলে গলাকেটে হত্যা করে। এসময় তার মা বাসায় ছিলেন না। এই ঘটনায় মামুনকে আসামী করে করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ