1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হয় না : প্রধান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০১৪
  • ১২০ Time View

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। সরকারের বিভিন্ন মহল থেকে বলা হয়েছে, ১৮দল জাতীয় নির্বাচনে না গিয়ে ভুল করেছে, কিন্তু উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব জাগপা আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ভারতের ‘গুন্ডে’ ছবি সম্পর্কে শফিউল আলম প্রধান বলেন, ভারত সরকার যদি এই ছবির বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে তবে আমরাই ব্যবস্থা নিব।
তিনি আরো বলেন, গুন্ডে ছবির বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। আমাদের অভিযোগ হল আমাদের দেশের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে। এই ছবিতে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা হয়েছে। অবিলম্বে ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি ভারত সরকারকে ক্ষমা চাওয়ার আহবান জানান। ভারত ক্ষমা না চাইলে কিভাবে ক্ষমা চাওয়াতে হয় তা শিখিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, যুব জাগপা’র ঢাকা মহানগর সভাপতি এস এম আবদুল আজিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ