1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জামায়াতের ওপর নির্যাতনের জবাব দিল জনগণ: হালিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০১৪
  • ১১১ Time View

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বলেছেন, উপজেলা নির্বাচনের মাধ্যেমে জামায়াতের ওপর সরকারের সীমাহীন জুলুম-নির্যাতনের জবাব দিয়েছে জনগণ। এই নির্বাচনের মাধ্যমে জনগণ আওয়ামী লীগকে পরিত্যাগ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণখান থানার উদ্যোগে অগ্রসর কর্মীদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল হালিম এ সময় সরকারকে জুলুম-নির্যাতন ও নেতিবাচক রাজনীতির পথ পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় আগামী দিনে সরকারকে গণরোষের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
দক্ষিণখান থানার আমীর এইচএম আতিকুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মনিরুল ইসলামের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আ ন ম মিঠু, শুরা সদস্য ও বিমানবন্দর থানা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ