1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেলকে বিশ্ববিদ্যালয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩৮ Time View

চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ শুরু করতে বলেছেন।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল আই কেয়ার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে গণমাধ্যম ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি ছোট্ট একটা উপদেষ্টা কমিটি গঠন করব। এখানে সাংবাদিক প্রতিনিধিও রাখা হবে, যাঁরা আমাকে মন্ত্রণালয় চালাতে সাহায্য করবেন।’
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য সংগঠন হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ টেলিভিশন, ডেইলি স্টার, দৈনিক সমকাল ও দৈনিক ইত্তেফাককে গণমাধ্যম এবং মনজুরুল আহসান বুলবুল, নাঈমুল ইসলাম খান, মুন্নী সাহা ও সৈয়দ ইশতিয়াক রেজাকে গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল আই কেয়ারের পরিচালক জালাল উদ্দিন। বক্তব্য দেন স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ