1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

আইন লঙ্ঘন করায় বিএসসিকে তলব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১০৭ Time View

নিয়ম না মেনে নির্ধারিত সময়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল না করায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক, সকল পরিচালক ও সচিবকে তলব করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৯ মার্চ সকাল সোয়া ১১টায় বিএসইসির কমিশনারের (এনফোর্সমেন্ট) কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে গত ২৩ ফেব্রুয়ারি বিএসইসির পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন ৩১ জানুয়ারি ২০১৪ তারিখের মধ্যে কমিশনে দাখিল না করায় শুনানিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সকল পরিচালক ও সচিব বা তাদের অনুমোদিত প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২২ ধারা অনুসারে তাদের শুনানিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কেন তারা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে, তার লিখিত ব্যাখ্যা ও সফটকপি সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। একইসঙ্গে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদের দায়িত্বে থাকা ব্যক্তিদের তালিকাও সঙ্গে আনতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ