1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

কেরানীগঞ্জে ভোট ডাকাতির মহোৎসব চলছে: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৩ Time View

সকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে কেরানীগঞ্জের ঢাকা-৩ আসনে ভোট ডাকাতির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র।
সকাল থেকে ভোটচলাকালীন চিত্র তুলে ধরে তিনি বলেন, সকাল ৮টা থেকে দু’টি বাদে সব কেন্দ্র উপজেলা চেয়ারম্যান শাহীন, তার ভাই ফারুক ও শিপলুর নেতৃত্বে দখল করা হয়েছে। পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, মারধর করে বের করে দেওয়া হয়েছে। মহিলাদেরও মারধর করা হয়েছে। সকল কেন্দ্র দখল করে ভোট লুটপাটের মহোৎসব চলছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী সকাল থেকে শুরু হওয়া ২য় দফা উপজেলা নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরতে এ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, ঢাকা-৩ আসনের পাঁচটি ইউনিয়নের ৯৮টি কেন্দ্র দখল করা হয়েছে। ভোটার উপস্থিতি ১০ ভাগও নেই। ইতোমধ্যে কদমতলি ও আগানগরের ভোট শেষ হয়ে গেছে। ঢাকা-২ আসনের সাতটি ইউনিয়নেও একই অবস্থা। কেরানীগঞ্জের ইতিহাসে এমন নির্বাচন কখনো হয়নি।
গয়েশ্বর বলেন, যারা নির্বাচনের দায়িত্বে আছেন তারা গৃহপালিত। তারা আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে একাত্ম হয়ে এসব অপকর্ম করছে।
গয়েশ্বর বলেন, সেনাবাহিনী ও র‌্যাবের ভূমিকা এমন যে, চেয়ে চেয়ে দেখলাম, করার কিছুই ছিল না। কারণ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না থাকায় তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এছাড়া ছয়জন ম্যাজিস্ট্রেট দেওয়া হলেও তাদের সকাল থেকে দেখা যায়নি।
ভোট বর্জন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রার্থীর সঙ্গে বসে সিদ্ধান্ত নিবো।
সংবাদ সম্মেলনে সম্মেলনে দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ