1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মুন্সীগঞ্জে স্বামীর নির্যাতনে স্কুল শিক্ষিকার মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১০ Time View

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কামারগাও এলাকায় স্বামীর নির্যাতনে স্কুল শিক্ষিকা রিনা আক্তারের (২৩) মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার দুপুর পৌনে ১ টার দিকে কামারগাও এলাকার বিসমিল্লাহ কিন্ডার গার্টেনের শিক্ষিকা রিনার লাশ তার স্বামীর বসত বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালেন মর্গে পঠানো হয়েছে। এ ঘটনার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিনা আক্তারের স্বামী মো. বুলবুলকে (২৮) আটক করে।
এলাকাবাসী জানায়, রিনা কামারগাও এলাকার ভ্যানচালক চান মিয়ার মেয়ে। সাত মাস আগে পারিবারিকভাবে রিনার সঙ্গে একই এলাকার আব্দুল আলী শিকদারের ছেলে বুলবুলের বিয়ে হয়। সোমবার সকালে রিনার স্বামী বুলবুল তার প্রতিবেশীদের জানান রিনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ সময় প্রতিবেশীরা রিনার গলায় আঘাতের চিহ্ন দেখে বুলবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রিনার ভাই মো. ইব্রাহিম জানান রিনা দুই মাসের গর্ভবতী ছিল। বিয়ের পর থেকেই রিনার স্বামী বুলবুল তার মুদি দোকানে মালামাল উঠানো কথা বলে যৌতুক এনে দেওয়ার জন্য রিনাকে চাপ দিত। বুলবুল প্রায় দিনই জুয়া খেলে গভীর রাতে বাসায় ফিরে এ নিয়ে রিনাকে মারধর করত। গত রোববার রাতে  মারধরের এক পর্যায়ে রিনার মৃত্যু হয়।
শ্রীনগর থানার এসআই আলমগীর কবীর জানান, রিনার লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেন। রিনার গলায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, রিনার পরিবার থানায় অভিযোগ করেন তবে এলাকার একটি প্রভাবশালী দালাল চক্র ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য থানায় তদবির চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ