1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

ফরিদপুরে বিএনপির সাবেক এমপিসহ ৬ নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৫৪ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে মদদ দেওয়ার অভিযোগে বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামসহ ছয়জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী একেএম জামাল উদ্দিন নান্নু মিয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লিটন ও বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ার পর মনোনয়ন প্রত্যাহার করা মো. শহিদুল হক মন্টু।

রোববার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

চার নেতাকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সাবেক বিএনপি সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি নেতা শাহ মো. আবু জাফর বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালমারী উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দেওয়া মনোনয়ন মেনে না নিয়ে বিদ্রোহী প্রার্থী দেওয়াসহ তাদের মদদ দেয়ার অভিযোগে এবং বিভিন্নস্থানে ওই সকল প্রার্থীকে বিএনপির প্রার্থী দাবি করে প্রচারণা চালিয়ে ভোট প্রার্থণা করায় তাদের দল থেকে উপজেলা ও জেলা কমিটির সুপারিশক্রমে কেন্দ্রীয় কমিটি কর্তৃক বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ