1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ক্ষমা চাইলেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১৫ Time View

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলার সময় টিভি রিপ্লেতে অহেতুক শট খেলে আউট হওয়ার দৃশ্য দেখানোর প্রতিক্রিয়ায় ড্রেসিংরুমে বসে থাকা সাকিব আল হাসান ক্যামেরার দিকে তাকিয়ে যে ইঙ্গিত করেছিলেন, সেটি এককথায় অশোভন। দেশের সেরা ক্রিকেট তারকা সাকিবকে শাস্তি পেতে হয়েছে দ্রুতই। তিনি তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। পাশাপাশি জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা। এ ঘটনায় এরইমধ্যে সামাজিক যোগাযোগ সাইট ও নানা মাধ্যমে সমালোচনার তীব্র ঝড় উঠেছে। বিষয়টি উপলব্ধি করেই ফেসবুকে নিজের অফিসিয়াল ফ্যান পেজে দুঃখ প্রকাশ করেছেন সাকিব।

তিনি সেখানে লিখেছেন:

‘প্রিয় সমর্থক ও ভালোবাসার ক্রিকেট দল, গতকালের ম্যাচে আমার আচরণের জন্য আমি ভীষণ দুঃখিত। হঠাত্ আউট হয়ে যাওয়ায় ভীষণ ভেঙে পড়েছিলাম। যেভাবে আবেগ প্রকাশ করেছি তা এর চেয়েও ভালো হতে পারত। অনেকে আমাকে আদর্শ মনে করেন। ফলে এভাবে প্রতিক্রিয়া প্রকাশ না করাই উচিত ছিল। বিসিবি, সতীর্থ, সমর্থক এবং সকল বাংলাদেশির কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমনটা না হয়, তার সর্বোচ্চ চেষ্টা করব। টাইগাররা এগিয়ে যাও!—সাকিব আল হাসান’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ