1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

হাওয়া ওয়েলের আইপিও আবেদন শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১৩ Time View

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য আবেদন শুরু হয়েছে আজ। যা ২৩ই ফেব্রুয়ারি, রোববার পর্যন্ত চলবে। তবে প্রবাসী বাংলাদেশীরা আবেদন করতে পারবেন ৪ মার্চ, মঙ্গলবার পর্যন্ত।

তথ্যানুযায়ী, আইপিওতে হাওয়া ওয়েল টেক্সটাইল দুই কোটি  শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করবে। কোন প্রিমিয়াম ছাড়া প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০ শেয়ারে এ কোম্পানির মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। উত্তোলিত টাকা কোম্পানির মেশিন ক্রয়, জমি ক্রয় ও ভূমি উন্নয়ন, নতুন কারখানার ভবন নির্মাণ, বর্তমান মেশিন পরিবর্তন এবং আইপিও খরচে ব্যয় করা হবে।

গত ৩০ই জুন ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ৬৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৮ দশমিক ৭৮ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সিটিজেন সিকিউরিটিজ এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ