1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাবিতে ভর্তির সুযোগ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২১ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন মো. তুষার (১৯) নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।

নিহত তুষার জেলার পুঠিয়া উপজেলার সুবর্ণপুর এলাকার ওবায়দুর রহমানের ছেলে। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই উত্তম কুমার শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তুষারের পরিবারের বরাত দিয়ে উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, তুষার নগরীর বিলশিমলা এলাকায় এক ছাত্রাবাসে থাকতেন। এবার তিনি রাবিতে প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষায় অংশ নেন। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তালিকায়  নিজের নাম নেই জেনে মানুষিকভাবে ভেঙে পড়েন তুষার।

এরপর বৃহস্পতিবার রাতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি চের পেয়ে ছাত্রাবাসটির অন্য ছাত্ররা তাকে রামেক হাসপাতালে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান তুষার।

এ বিষয়ে দুপুরে নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে দুপুরেই লাশ নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই উত্তম কুমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ