1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জাতীয় নেত্রী নন ‘তিনি হলেন সন্ত্রাসীদের নেত্রী’ : জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৩ Time View

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আর জাতীয় নেত্রী নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে একথা বলেন তিনি। জয় বলেন, ‘তিনি হলেন সন্ত্রাসীদের নেত্রী।’
জয় আরও বলেন, ‘খালেদা জিয়া তাঁর সংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াতের কর্মীদের আক্রমণের শিকার শত শত নিরপরাধ নাগরিক, যাদের বোমা মেরে এবং অগ্নিসংযোগ করে হত্যা করা হয়েছে, তাদের বিষয়ে পুরোপুরি নীরব ছিলেন। সংবাদমাধ্যমে আসা সর্বশেষ সংখ্যাটি ছিল প্রায় ১৩০ জন নিহত এবং ২০০ এর উপর আহতের।’
ফেসবুকে জয় বলেন, ‘এনারা কেউই রাজনৈতিক কর্মী ছিলেন না। তারা ছিলেন সাধারণ মানুষ যারা নিজেদের দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য বের হয়েছিলেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা তাদের বোমা এবং ককটেল মেরে উড়িয়ে দিয়েছিল। তারা যাত্রীবাহী যানবাহনে পেট্রল ছুড়ে অগ্নিসংযোগ করেছিল। এটা হত্যা এবং সন্ত্রাসবাদ। এ তালিকা শুধুই দীর্ঘ হতে থাকবে। অথচ তিনি হামলার শিকার নিরীহ জনগণের চেয়ে এইসব অপরাধ সংঘটিত করা সন্ত্রাসীদের বিষয়ে অধিক উদ্বিগ্ন।’

নিজের স্ট্যাটাসের সঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদের লিংকও দিয়ে দেন জয়। তিনি খালেদা জিয়া এবং বিএনপি-জামায়াতকে ধিক্কার জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ