1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

গুন্ডে প্রদর্শনের স্থগিতাদেশ চেয়ে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৭৩ Time View

আলি আব্বাস জাফারের ছবি ‘গুন্ডে’র প্রর্দশনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে। অভিযোগ ছবির গান ‘তুনে মারি এন্ট্রিয়া’র দৃশ্যয়নের বিরুদ্ধে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।

মামলাকারীর অভিযোগ, এই গানের দৃশ্যয়ন ধর্মীয় পীঠস্থান দক্ষিণেশ্বরে হওয়ায় ধর্মীয়ভাবাবেগে আঘাত আনতে পারে। শুধু তাই নয়, দক্ষিণেশ্বর ও হাইকোর্টের সামনে গানটির উদ্দাম, বিকৃত অঙ্গ-ভঙ্গির নৃত্য শ্যুট হওয়ায় অবমাননার অভিযোগও উঠেছে এই গানের বিরুদ্ধে।

‘গুন্ডে’ ছবির ‘তুনে মারি এন্ট্রিয়া’ গানটিতে দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, অভিনেতা অর্জুন কাপুর ও রণবীর সিংকে। কলকাতাকে প্রেক্ষাপট করে তৈরি হয়েছে এই ছবির গল্প।

গত বছরে কলকাতা, রানিগঞ্জ ও আসানসোলের বিভিন্ন জায়গায় শ্যুটিং হয় এই ছবির। আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলা ও হিন্দি দুই ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘গুন্ডে’ ছবিটি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ