1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

১৭ বছর পর শীর্ষে অাতলেতিকো

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১০১ Time View

১৯৯৬ সালে শেষ বারের মতো লিগের শীর্ষস্থানে ছিল আতলেতিকো মাদ্রিদ। এরপর পেরিয়ে গেছে ১৭টি বছর। রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদকে অনেকটা তুড়ির জোরে উড়িয়ে দিয়ে স্পেনের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে হারানো খেতাবটি পুনরুদ্ধার করে দলটি।

আতলেতিকোর স্টেডিয়াম ভিসেন্তে কালদেরনে রবিবার রাতে সদ্য প্রয়াত স্প্যানিশ কোচ লুইস আরাগোনেসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ম্যাচটি। সোসিয়েদাদকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করা গোলগুলো সাবেক খেলোয়াড় ও কোচের প্রতিই যেন উৎসর্গ করলো দিয়েগো সিমেওনের শীর্ষরা।

ম্যাচের ৩৮ মিনিটে দিয়েগো কস্তার নিচু ক্রস থেকে বল পেয়ে গোলের খাতা খোলেন ডাভিদ ভিয়া। ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার দিয়েগো কস্তা। দুই মিনিট পর দারুণ একটি হেডে গোল করেন মিরান্দা। শেষ গোলটি পান দিয়েগো রিবাস।

এই জয়ে বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেল আতলেতিকো। রিয়াল মাদ্রিদেরও সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু রবিবার রাতে পরের ম্যাচে আথলেতিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে সে সুযোগটি হাতছাড়া করে তারা। ২২ ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ- দুই দলেরই পয়েন্ট ৫৪।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ