1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

সরকার ইচ্ছাকৃতভাবে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : বিএনপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪
  • ১০৯ Time View

বর্তমান সরকারের মন্ত্রীদের উসকানিমূলক বক্তব্যেই রাজনৈতিক সমঝোতার পথে অন্যতম অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সরকার ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির বিরুদ্ধে সরকারের মন্ত্রীরা এমন সব বক্তব্য দিচ্ছেন, এমন উসকানিমূলক বক্তব্য রাখছেন, যা সংলাপ ও সমঝোতার পথ রুদ্ধ করে দিচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,’ ‘সরকার এমন সাপ চায় যে সাপ ফোঁস-ফাঁস করবে না, তারা এমন বিরোধী দল চায়, যারা বিরোধিতা করবে না।’
সম্প্রতি দেওয়া সরকারের মন্ত্রীদের বিভিন্ন বক্ত্যব্যের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আশা করবো আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ তিনি যে দলেরই হোন না কেন শালীনতার মধ্যে থেকে কথা বলেবেন। নেতারা তাদের বক্তব্যে মধ্যে এমন কোনো কথা বলবেন না যাতে করে আমাদের তরুণ প্রজম্ম রাজনৈতিক নেতাদের সর্ম্পকে শ্রদ্ধার পরিবর্তে অ্শ্রদ্ধার মনোভাব পোষণ করে।’
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উদ্দেশে রিপন বলেন, ‘একজন প্রবীণ রাজনীতিক হিসেবে শব্দচয়ন, বিরোধী দলের উদ্দেশে ভাষা ব্যবহারে তিনি সংযত থাকবেন। এমন কোনো ভাষা ব্যবহার বা কোনো উসকানিমুলক বক্তব্য দেবেন না; যাতে করে ভবিষ্যতে সংলাপের পথ, সঝোতার পথ রুদ্ধ হয়ে যায়।’
তিনি বলেন, ‘সরকারের সমালোচনা করছি, সমালোচনা করবো এটাই আমাদের গণতান্ত্রিক অধিকার। সরকার হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নের পথ বেছে নিয়েছে। আমরা আশা করি সরকার এই পথ থেকে সরে আসবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ