1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সূচকের ওঠানামায় চলছে লেনদেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪
  • ১১৫ Time View

সূচকের ওঠানামা প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৫৪৯.১৫ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক আট পয়েন্ট বেড়ে যায়। তবে দুপুর পৌনে ১২টার দিকে সূচক গতকালের চেয়ে ২৪ পয়েন্ট কমে। এরপর সূচক কমার হার কমতে শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭২ কম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কম্পানিরগুলোর মধ্যে ১৬৯টির দাম বেড়েছে। কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে ২০৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস, কনফিডেন্স সিমেন্ট, লংকাবাংলা ফিন্যান্স, গোল্ডেন সন, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, মেঘনা সিমেন্ট, বিএসসি, ইউসিবিএল, ইউনাইটেড এয়ার, অ্যাপোলো ইস্পাত প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ