1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী

অসি ওপেনে শেষ চারে উঠলেন লি না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪
  • ১৪৩ Time View

এবার সবার আগেই অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে নাম লেখালেন চীনা প্রতিযোগী লি না। মঙ্গলবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ইতালির ফ্লাভিয়া পেনেট্টাকে ৬-২, ৬-২ সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে পা রাখেন মেয়েদের চতুর্থ নাম্বার এই বাছাই।

ইতালির প্রতিযোগী পেনেট্টা মাঠে নেমে এবার লি নার বিরুদ্ধে একেবারেই হালে পানি পাননি। প্রথম সেটে এক পর্যায়ে ৫-০ ব্যবধানে পিছিয়ে পড়েন তিনি। লি না সার্ভে ভুল করলে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট পান পেনেট্টা। যা প্রথম সেটে ৬-০ ব্যবধান হওয়া থেকে বাঁচায় ইতালিয়ান তারকাকে।

গেল ২০১৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে হার মেনেছিলেন লি না। তার আগে ২০১১ সালের অসি ওপেনে কিম ক্লাইটার্সে পতন হয়েছিল এই চীনা তারকার। প্রসঙ্গত, এবারের অসি ওপেনে শেষ চারে লি নার সম্ভাব্য প্রতিপক্ষ হচ্ছে সার্বিয়ান আনা ইভানোভিচ। যার কাছে এই টুর্নামেন্টে ফেভারিট সেরেনা উইলিয়ামস তুলোধুনো হয়ে মাঠ থেকে ছিটকে পড়েন।

– See more at: http://www.bd-pratidin.com/2014/01/21/39158#sthash.YIX5kjqn.dpuf

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ