1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজও জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪
  • ১১৮ Time View

শন মার্শ যখন ক্রিস জর্ডানকে মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করলেন, অ্যালিস্টার কুককে দেখাচ্ছিল বিধ্বস্ত এক জনপদের মতো। অস্ট্রেলিয়ায় এসে দুই মাস ধরে ইংল্যান্ডের কপালে যা জুটছে, তাতে জীবনানন্দের ওই পঙক্তিটি আওড়াতে পারেন ইংলিশ অধিনায়ক—‘আমি ক্লান্ত প্রাণ এক।’

কুক ক্লান্ত হারতে হারতে! অ্যাশেজ তো গেছেই, ইংলিশরা প্রবোধ মানতে চাইছিল ওয়ানডে সিরিজে। সেটি আর হলো কই? আজ সিডনিতে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হেরে সান্ত্বনার আশাটুকুও নিভে গেল কুক বাহিনীর।

ইংল্যান্ডের বেঁধে দেওয়া ২৪৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে হেসে খেলেই জিতেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও মার্শের জোড়া ফিফটিতে ৬০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে মাইকেল ক্লার্কের দল।

ইংল্যান্ডের বিপক্ষে ফর্মের তুঙ্গে থাকা ওয়ার্নারের ব্যাট এদিনও কথা বলেছে ভালোভাবেই। বাঁ হাতি ওপেনারের ব্যাট থেকে এসেছে ৭১ (৭০ বলে)। ম্যাচ সেরাও তিনি। যেহেতু ওয়ার্নার ম্যাচের নায়ক। ফলে মার্শকে বলতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্শ্ব নায়ক। মার্শের অপরাজিত ৭১ (৮৯ বলে) কেবল ম্যাচ নয়, ইংল্যান্ডের সিরিজ পরাজয়ও নিশ্চিত করেছে। আর মার্শকে শেষ পর্যন্ত সহায়তা করে যান হাডিন। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অপরাজিত ছিলেন ৩৭ রানে। ইংল্যান্ডের পক্ষে জর্ডান, বোপারা ও স্টোকস নেন ১টি করে উইকেট।

গত বছরের ২৪ নভেম্বর ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে পরাজয় দিয়ে শুরু। এরপর অবিরত চলছেই। এ মুহূর্তে ইংলিশদের কাছে ‘জয়’ যে ডুমুরের ফুল। অস্ট্রেলিয়ার কাছে পর পর আটটি আন্তর্জাতিক ম্যাচ হেরে ইংল্যান্ড যেন মধ্য সমুদ্রে দিগভ্রান্ত তরী। চতুর্থ ওয়ানডে শুরু হবে ২৪ জানুয়ারি, পার্থে। দেখা যাক, কুকরা অবশিষ্ট ‘সম্মানটুকু’ রক্ষা করতে পারে কি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ