1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হবে: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০১৪
  • ১২০ Time View

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সরকারের বর্তমান মেয়াদে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে। শনিবার সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে গাজীপুরের সালনায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

যোগাযোগমন্ত্রী বলেন, আমি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাবো। যানজটের বিরুদ্ধে, দুর্ঘটনার বিরুদ্ধে আমাদের সমন্বিত পদক্ষেপ অব্যাহত থাকবে। ওবায়দুল কাদের বলেন, আগামী বর্ষা মৌসুমের আগে ভাঙা সড়কগুলো ব্যবহার উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের উন্নয়ন কাজ পিছিয়ে গেছে। জয়দেবপুর- ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণ কাজ আগামী অর্থবছরের মাঝামাঝি সময়ে শেষ হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তা, যোগাযোগ মন্ত্রণালয় ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ