1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

টাঙ্গাইলে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০১১
  • ৩৪৩ Time View

টাঙ্গাইল: টাঙ্গাইলের পৌর এলাকার ভিক্টোরিয়া রোডে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ব্যবসায়ী নেতা ও স্থানীয় যুবলীগ কর্মী সাদিকুর রহমান দিপু (৩০)।

আহত দিপুকে উদ্ধার করতে গিয়ে একই সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন দিপুর ছোটভাই সায়েম ও দোকান কমচারী রুবেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্টোরিয়া রোডে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিটি ইলেক্ট্রনিক্সে বসে থাকা দিপুকে রাত সোয়া ৮টায় ৪/৫ জনের সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসী দল এলোপাতাড়ি গুলি করলে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় দোকানে থাকা দিপুর ছোটভাই সায়েম ও দোকান কর্মচারী তাকে উদ্ধারে এগিয়ে গেলে তাদেরও ওপরেও গুলি চালায় সন্ত্রাসীরা।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দ্রুত স্থান ত্যাগ করে সন্ত্রাসীরা।

পরে দিপু ও আহত অন্য দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন।

নিহত দিপু টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডের ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক এবং তিনি স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন।

একই সংগঠনের সহসভাপতি জামাল মিয়া প্রথমে দিপু হত্যাকাণ্ডের সংবাদ জানান।

নিহত দিপু চুয়াডাঙ্গার বাসিন্দা এবং তার পিতার নাম হাজী ফজলু হক বলে জানান তিনি।

জামাল মিয়া জানান, আহত সায়েম ও রুবেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে।

টাঙ্গাইলের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ