1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০১৪
  • ১৫৩ Time View

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধ প্রদেশে একটি স্কুল ভ্যানের সঙ্গে মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ স্কুল শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।

গতকাল বুধবার করাচির ২৭০ কিলোমিটার উত্তরে নাওয়াবশাহর কাছে কাজী আহমেদ লিংক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। দুর্ঘটনায় স্কুল ভ্যানটি সম্পূর্ণ ধুমড়ে মুচড়ে যায়।

এদিকে জিও নিউজ জানিয়েছে, নিহত ১৯ শিশুর মধ্যে সবারই বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। সড়ক দুর্ঘটনায় স্কুল ভ্যানের চালকও নিহত হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছে। তাদেরকে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিক্ষার্থীদের সবাই দৌলতপুরের ব্রাইট ফিউচার স্কুলের পরীক্ষার্থী ছিল। শিক্ষার্থীরা স্কুলবাসে চড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনায় ঘটে।

উল্লেখ্য, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ